Monday, 16 May 2016

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির 




নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে তা পর্যায়ক্রমে এমপিওভুক্তির ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি সহজীকরণেরও সুপারিশ করা হয়।

সোমবার (১৬ মে) বিকেলে দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।  বৈঠক শেষে কমিটি সভাপতি ডা. মো. আফছারুল আমীন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি সহজীকরণ এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নন-এমপিও শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পর্যায়ক্রমে এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাঃ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশগ্রহণ করেন।

বৈঠকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজী শিক্ষা পাঠদানকে আরো বেশি কার্যকর ও যুগোপযোগী করতে সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয় যে, বর্তমানে দেশে সর্বমোট ২৬,০৭৬ টি এমপিওভূক্ত এবং ৫২৪২টি সম্পূর্ণ এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দেন।

উৎসঃ দৈনিকশিক্ষা

দীর্ঘ ২০ বছর পর বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি

দীর্ঘ ২০ বছর পর বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি






ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) দীর্ঘ ২০ বছর পর একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের র্যাং কিংয়ে জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে বরিশালের বিএম কলেজ।

শুধুমাত্র  বিজ্ঞান শাখায় চলতি শিক্ষাবর্ষে  তিনশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ লক্ষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিএম কলেজের সহকারী অধ্যাপক জিএম জামাল উদ্দিন বলেন, ১৯৯৫/৯৬ সালের দিকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি  বন্ধ হয়ে যায়। এবার পুনরায় এইচএসসিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে।

অধ্যাপক জিএম জামাল উদ্দিন বলেন, ইতোমধ্যে বিজ্ঞান বিভাগের দুইটি ভবনে ক্লাস নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


উল্লেখ্য ১৯৯৬ সালে মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের এ গ্রেডের কলেজগুলোর উচ্চমাধ্যমিক কোর্স বাতিল করা হয়। 

বিস্তারিত জানতে কলেজের ওয়েবসাইটঃ   http://www.bmcollege.gov.bd/


৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট




৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট

Cadres List of 34th BCS   



আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৪তম বিসিএস এর নিয়োগপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে ৩৪তম বিসিএসে ২ হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগের জন্য চূড়ান্ত  করা হয়।আজ(১৬ ই মে) সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদেরকে আগামী ১ জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
ক্যাডার অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের তালিকা
১।প্রশাসন (সহকারী কমিশনার)-২৭৯ জন।
২।পররাষ্ট্র (সহকারী সচিব)-২১ জন।
৩।পুলিশ (সহকারী পুলিশ সুপার)-১৪২ জন।
৪।আনসার (সহকারী পরিচালক)-২১ জন।
৫। নিরীক্ষা ও হিসাব (সহকারী মহা-হিসাব রক্ষক)-০৩ জন।
৬।কর (সহকারি কর কমিশনার)-৩৫ জন।
৭।সমবায় (সহকারী নিবন্ধক)-০২ জন।
৮।ইকনমিক(সহকারী প্রধান)-২১ জন।
৯।খাদ্য (সহকারি খাদ্য নিয়ন্ত্রক)-০৫ জন।
১০।তথ্য (সহকারী পরিচালক/বার্তা নিয়ন্ত্রক)-৩০ জন।
১১।পরিবার পরিকল্পনা (পরিবার পরিকল্পনা কর্মকর্তা)-০৯ জন।
১২।ডাক (সহকারি পোস্টমাস্টার জেনারেল)– ০২ জন।
১৩।মতস্য(উপজেলা মৎস্য কর্মকর্তা)-৬৯ জন।
১৪।পশুসম্পদ (সার্জন/কর্মপকর্তা/প্রভাষক/হাস-মুরগী)-৫৮ জন।
১৫।কৃষি (সপম্রসারন কর্মকর্তা/পরিচালক/প্রকৌশলী)-২৮০ জন।
১৬।স্বাস্থ্য (সহকারী সার্জন/ডেন্টাল সার্জন)-২২০ জন।

৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট জানতে নিচের লিঙ্কটি ব্যাবহার করুন।

৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট 



Saturday, 14 May 2016

লাখ টাকা করা হবে শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী

লাখ টাকা করা হবে শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী


বাড়তি আয় এর  চিন্তা বন্ধ করে শিক্ষকদের ক্লাসে মনযোগী হওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কোনোভাবেই কোচিং বাণিজ্য চলবে না। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে কথা বলে নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নিন। আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর আপনারা। শিক্ষকদের বেতন দ্বিগুণ হয়েছে, ভবিষ্যতে বেতন প্রয়োজনে লাখ টাকা করা হবে।

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অধ্যক্ষদের নিয়ে শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় বিভিন্ন কলেজের প্রায় ৫৩৫ জন অধ্যক্ষ অংশ নেন। অধ্যক্ষরা তাদের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, অসঙ্গতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‌‌‘বর্তমান উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালযের বিভিন্ন সমস্যা সমাধান করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো আধুনিক এবং গতিশীল করে তুলতে পারি সেজন্য কাজ চলছে। অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষ মানব সম্পদ গড়ার কারিগরে পরিণত হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে। আর আমরা যদি আমাদের শিক্ষার মান উন্নত করে আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সমতুল্য করে তুলতে পারি তাহলে দেশে আমরা মানবশক্তি গড়ে তুলতে পারব।





টাইটানিকের থেকে ৫ গুণ বড় প্রমোদতরী নামছে সমুদ্রযাত্রায়



টাইটানিকের চেয়ে পাঁচগুন বড় এক প্রমোদতরী নামছে সমুদ্রযাত্রায়। রোববার, ফ্রান্স থেকে ইংল্যান্ডের উদ্দেশে শুরু হবে যাত্রা। ১৬ তলা উঁচু আর ৩৬২ মিটার দীর্ঘ জাহাজটির নাম হারমোনি অফ দ্যা সিস। মার্কিন প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ানের জন্য, এই প্রমোদতরী নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান এসটিএক্স।

বিলাসবহুল প্রমোদতরী মানেই টাইটানিক। ১৯১২ সালে সাগরে পাড়ি জামনো জাহাজটির পরিণতি সুখকর না হলেও এখনো বিশ্বের বড় জাহাজ বলতেই চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের ছবি।


এবার সেই টাইটানিকের চেয়ে ৫ গুণ বড় জাহাজ নিয়ে এলো যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠান। যার নাম হল হারমোনি অব দা সিস। এর ১৬টি তলায় একসঙ্গে ভ্রমণ করতে পারবে ছয় হাজার যাত্রী। তাদের সেবা দিতে জাহাজে থাকবে দুই হাজার ক্রু।

আইফেল টাওয়ার দেখতে প্যারিসে আনাগোনা চলে সারা বছর। সেই আইফেল টাওয়ারের চেয়েও এই জাহাজের দৈর্ঘ্য ৫০ মিটার বেশি। লম্বায় ৩৬২ মিটার আর উচ্চতা ৭০ মিটার। নির্মাণে ব্যয় হয়েছে ১১০ কোটি ডলার।

রোপ স্লাইড, মিনি গল্ফ, ক্যাসিনো, প্রায় দেড় হাজার আসনের থিয়েটার, চোখ ধাধানো সব আয়োজনের পসরা রয়েছে এই প্রমোদতরীতে। রয়েছে ১২ হাজার প্রজাতির গাছপালা। অন্যতম আকর্ষণ দশ তলা বিশিষ্ট ওয়াটার স্লাইড।

যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির জন্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে, প্রায় সোয়া লাখ টন ওজনের জাহাজটির নির্মাণ শুরু করে ফ্রান্সের জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান এসটিএক্স। আড়াই হাজার শ্রমিকের এক কোটি কর্মঘণ্টায় শেষ হয় কাজ।

National University College Ranking 2015

National University College Ranking 2015



National University of Bangladesh announced National University College ranking 2015.Today Vice Chancellor of National University Prof.Dr.Harunar Rashid announced National University College Ranking 2015 with a Press brefing.

National University College Ranking 2015:

Nationally  Five Best College :Rajshahi College,Eden Women College,Dhaka College,Commerce College(Private) and Brojomohon College(BM).

Nationally best Government College: Rajshahi College.
Nationally best Women College:Eden Mohila College.
Nationally Best Private College:Dhaka Commerce College.

The Best ten College in Dhaka-Mymensingh Zone:
Dhaka College,Eden Mohila College,Ananda mohan college mymensingh,Govt.Sadat College Tangail,Govt Titumir College,Govt. Bangla College,Dhaka City College and Govt.Bangla College.

The Best ten College in Rajshahi Zone:
Rajshahi College,Govt.Azizul Haque College Bogora,Sirajgong Govt.College,Vhabanigong Govt.College Rajshahi,Sayed Ahmed College Bogora,Rajshahi Govt.Mohila College,Chapainababgong Govt.College,Naogaon Govt.College,Govt.Mujibur Rahman Mohila College,New Govt.Degree College Rajshahi.


The Best ten College in Chittagong Zone:   

Chittagong Govt.College, Govt.Victora College Comilla,Feni Govt.College,Govt.City College Chittagong,Govt.Mohila College Chittagong,Govt.Hazi Muhammad Mohsin College Chittagong,Govt.Potia College Chittagong,Govt.College Laximipur,Govt.College B.Bara and Omar Gani MES College(Private).

The Best ten College in Khulna Zone:

Govt.MM College,Kumira Mohila Degree College,Govt.Mohila College Jeshore,Chuyadanga Govt.College,Upshahor Mohila Degree College Jeshore,Shatkhira City College,Kushtiya Mohila College,Govt.PC College Bagerhat,Shamnagor Mohsin College Shatkhira and Noyapara College Jeshore.

The Best nine College in Barishal Zone:

BM College,Govt,Mohila College Barishal,Govt.College Barishal,Govt.Vhola College,Govt.Borguna College,Sayed Hatem Ali College,Govt.Pirojpur College,Sarwardi College,Charfashion College Bhola and Govt Fazlul Haque College Barishal.


The Best eight College in Shylet Zone:

Shylet MC College,Govt Brindabon Dash College,Govt.Mohila College shylet,Govt.Moulovibazar College,Madhonmohon College,Govt.Shunamgong College,South Surma College and Govt.Srimongil College.


The Best ten College in Rangpur Zone:

Karmaikal College,Govt.Dinajpur College,Alimuddin College,Govt.Begum Rokey College,Kuriggram Govt.College,Lalmonirhat Uttor Bangla College,Govt.Nilphamari College,Dinajpur Govt.College,Govt.Lalmonirhat College and Govt.Rangpur College.


জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৫




রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ (বেসরকারি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজকে জাতীয়ভাবে শ্রেষ্ঠ কলেজ হিসেবে ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জাতীয় বিশ্ববিদ্যালয় এর  উদ্যোগে করা এক র্যা ঙ্কিংয়ের ভিত্তিতে এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।শনিবার রাজধানীর বিশ্ববিদ্যালয়টির নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ঙ্কিংয়ের ফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য হারুন-অর-রশিদ।

৩১টি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে এই র্যা ঙ্কিং করা হয়।


এতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচটি, সেরা মহিলা কলেজ একটি, সেরা সরকারি কলেজ একটি, সেরা বেসরকারি কলেজ একটি এবং সাতটি আঞ্চলিক পর্যায়ের প্রতিটিতে সর্বোচ্চ ১০টি করে কলেজকে সেরা কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হয়। 
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজঃ ইডেন মহিলা কলেজ
জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজঃ রাজশাহী কলেজ 
 জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজঃঢাকা কমার্স কলেজ।



ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের সেরা ১০ঃ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ঢাকার কবি নজরুল সরকারি কলেজ।

চট্টগ্রাম অঞ্চলের সেরা ১০ঃচট্টগ্রাম সরকারি কলেজ, কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের সরকারি মহিলা কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, এবং চট্টগ্রামের ওমরগণি এম ই এস কলেজ (বেসরকারি)।

রাজশাহী অঞ্চলের সেরা ১০ঃ রাজশাহী কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, রাজশাহীর ভবানীগঞ্জ কলেজ, বগুড়ার সৈয়দ আহমদ কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ও রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ।

খুলনা অঞ্চলের সেরা ১০ঃযশোরের সরকারি এম এম কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, যশোরের সরকারি মহিলা কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, যশোরের উপশহর মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, বাগেরহাটের সরকারি পি সি কলেজ, সাতক্ষীরার সরকারি শ্যামনগর মহসীন কলেজ ও যশোরের নওয়াপাড়া কলেজ।

বরিশাল অঞ্চলের সেরা সেরা ৯ঃবি এম কলেজ, বরিশালের সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ও বরিশালের সরকারি ফজলুল হক কলেজ।

সিলেট অঞ্চলের সেরা ৮ঃসিলেটের এম সি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেটের সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেটের মদনমোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেটের দক্ষিণ সুরমা কলেজ ও মৌলভীবাজারের সরকারি শ্রীমঙ্গল কলেজ।

রংপুর অঞ্চলের সেরা ১০ঃ রংপুরের কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, লালমনিরহাটের আলিমুদ্দিন কলেজ, রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ।

বরিশাল ও সিলেট  অঞ্চলে ১০টি কলেজ পাওয়া যায়নি।২০ মে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য দাবি করেন, এ ধরনের আয়োজন দেশে প্রথম।