Monday, 9 May 2016

বাংলাদেশের সবচেয়ে কম দামে ল্যাপটপ



বাংলাদেশের যেকোনো জায়গার চেয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘সামার ল্যাপটপ ফেয়ার ২০১৬’-এ সবচেয়ে কম দামে ল্যাপটপ পাওয়া যাবে বলে দাবি করেছে এইচপি। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ল্যাপটপ মেলার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এইচপির এক কর্মকর্তা। 

১৩ মে থেকে শুরু হওয়া তিন দিনের এ ল্যাপটপ মেলার আয়োজন করেছে মেলা আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার। মেলায় ডেল, এইচপি, লেনেভো, আসুস, এসারসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। এসব পণ্যের সঙ্গে বিভিন্ন উপহার ও ছাড় দেওয়ার কথা বলেছেন মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলো। 

এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ২০০৮ সাল থেকে প্রতিবছর ল্যাপটপ মেলা আয়োজন করা হচ্ছে। আগের মেলাগুলোতে তরুণদের অংশগ্রহণ ছিল বেশি। এবার আরও বেশি দর্শনার্থী আসবেন। মেলায় ২৫টির মতো ব্র্যান্ড অংশ নিচ্ছে। মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, চারটি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়ন ও ৪৭টি স্টল থাকবে। মেলায় আসুস জেনবুকসহ বেশ কয়েকটি মডেলের নতুন ল্যাপটপ উন্মোচন করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত গ্লোবাল ব্র্যান্ড, এসার, আসুস ও ডেলের প্রতিনিধিরা মেলা উপলক্ষে তাঁদের বিভিন্ন উপহার দেওয়ার কথা বলেন। তাঁরা বলেন, মেলায় যে পরিমাণ উপহার দেওয়া হয়, তার মূল্য গড়ে দেড় হাজার টাকা হয়ে যায়। এ ছাড়া মেলার তিন দিন যে দামে ল্যাপটপ বিক্রি হয়, বাংলাদেশের আর কোথাও এত সুবিধাজনক দামে ল্যাপটপ পাওয়া যায় না। 

মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার টিকিটের মূল্য ৩০ টাকা। শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।

একাদশ শ্রেণীতে ভর্তি শুরু ২৬ মে



আগামী ২৬ মে থেকে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে  একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই।

বিগত বছর এর মতো এবারও নিতিমালায় মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিধান রাখা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বিকেলে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে  সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘অনলাইন ও মোবাইলের মাধ্যমে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত কলেজে ভর্তির আবেদন নেওয়া হবে। বিগত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দ তালিকায় রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দ তালিকায় রাখতে পারবে।’

ভর্তি ফি সহ অন্য বিষয়গুলো গতবারের মতোই থাকছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,মেধাতালিকা প্রকাশ করা হবে  ১৬ জুন । ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার প্রবাসীদের সন্তানদের জন্য  ০.২ শতাংশ এবং বিকেএসপির শিক্ষার্থীদের জন্য ০.২ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে।

আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৬ এর ফল ঘোষণা করা হবে।উত্তিরন শিক্ষার্থীরা ২৬ মে  থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।

Source: http://www.risingbd.com/


                SSC Exam Result 2016


সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৩ জুন ২০১৬



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তারের আওতায় সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষার দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন।সিনিয়র স্টাফ নার্স এর ৩৬১৬ টি শূন্য পদের সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো যার এম সি কিউ পরীক্ষার তারিখ ধার্য করা হয় ৩ জুন ২০১৬,শুক্র বার।সরকারি কর্ম কমিশন এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

যুগ্ম সচিব (নন ক্যাডার) পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন সেবা পরিদপ্তরের আওয়াতায় দ্বিতীয় শ্রেণির সিনিয়র স্টাফ নার্স এর ৩৬১৬টি শূণ্য পদে সরাসরি নিয়োগের জন্য এম সি কিউ টাইপ  লিখিত পরীক্ষা আগামী ০৩-০৬-২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।
এম সি কিউ টাইপ  লিখিত পরীক্ষার সময়, আসন ব্যবস্থা ও পরীক্ষা কেন্দ্র সংবলিত বিজ্ঞপ্তি পরবর্তীতে কমিশনের  অফিসিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে।






Sunday, 8 May 2016

DAAD Scholarship in Germany 2017




(DAAD) The German Academic Exchange Service  provides postgraduate scholarships in Germany for international students at German Universities which aim at providing academically educated young professionals from different countries. German Universities offering development-related postgraduate course. Limited number of scholarship are waiting for young professionals from developing countries.

The scholarship is offering  750 euros for graduates and 1000 euros for doctoral students monthly, insurance facility is available in this scholarship.

The scholarship duration is 12 month to 24 month (it depends on particular institution.)


Eligibility conditions:

Holds a Bachelor’s degree (normally four years) in a related subject
Has completed an academic degree with far above average results (upper third) and at least two years of related professional experience.
His/her academic degrees should normally not be more than six years old.

Works either for a public authority or a state or private company in a developing country and, as such, is engaged in the planning and execution of directives and projects with emphasis on development policies having a bearing on technological, economic or social areas.

For courses in English: IELTS (Band 6) certifi cate or TOEFL (minimum score: 550 paper based, 213 computer based, 80 internet based)

For courses in German: DSH 2 or TestDaF 4; at time of application German skills at completed level A2 are required. In addition, German language courses at level A2 or B1 are highly recommended.

The application deadline varies depending on the course but falls around August-October 2016.


Visit the official website for more information


Thursday, 5 May 2016

DV 2016 Entrant Status Check




The United States government issues 55,000 Green Cards every year through the Diversity Visa Program, commonly known as the Green Card Lottery. Applicants are selected by a random computer generated drawing.

DV-2016 Entrants (those who entered the DV lottery between October 1, 2014 and November 4, 2014) have until September 30, 2016 to check the status of their entry through this website. The DV-2016 registration period was from October 1, 2014, until November 4, 2014.


2016 Entrant Status Check





Source: https://www.dvlottery.state.gov/

DV 2017 Entrant Status Check




The United States government issues 55,000 Green Cards every year through the Diversity Visa Program, commonly known as the Green Card Lottery. Applicants are selected by a random computer generated drawing.The entry registration period for the 2017 Diversity Visa program (DV-2017) was between October 1, 2015 and November 3, 2015.


DV Lottery 2017 Winner Result published May 3,2016 at noon.DV-2017 Entrants should keep their confirmation number until at least September 30, 2017.


                                           2017 Entrant Status Check


                             

                              DV Lottery Winner 2016



Source: https://www.dvlottery.state.gov/



Wednesday, 4 May 2016

পুরনো শিক্ষক নিবন্ধন সনদধারীরা নিয়োগ পাচ্ছেন মাত্র ২০ শতাংশ পদে



১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা পর্যন্ত উত্তীর্ণদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগযোগ্য মোট শূন্যপদের ২০ভাগ বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করছেন শিক্ষাকর্তারা।বাকী ৮০ ভাগ পদে নিয়োগ দেয়া হবে নতুন পদ্ধতিতে নেয়া ১৩ম পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে। এ বিষয়টা  চিন্তা-ভাবনার পর্যায়ে। এখনও  এ নিয়ে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি তাই সিদ্ধান্তও হয়নি। খুব দ্রুত একটা বৈঠক হতে পারে বলে  ইঙ্গিত দিয়েছেন একাধিক ঊর্ধতন কর্মকর্তা।

বেসরকারি হাইস্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে নিয়োগ পেতে শিক্ষক নিবন্ধন সনদ ২০০৫ সাল থেকে বাধ্যতামূলক করেছে সরকার।

এদিকে, নিবন্ধনধারীরা চাইছেন আগে তাদের নিয়োগ শেষ হোক তারপর ১৩তম পরীক্ষা। আবার কেউ কেউ চাইছেন, স্কুল-কলেজ-মাদ্রাস-কারিগরিতে নিয়োগযোগ্য ৮০ শতাংশ পদ পুরনো নিবন্ধন সনদধারীদের জন্য বরাদ্দ রাখা হোক।

নিবন্ধন কর্তৃপক্ষের এক আদেশে দেশের সকল বেসরকারি হাইস্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ শূন্যপদের তালিকা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করছেন। গতবছর জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শূন্যপদের যে তালিকা সংগ্রহ করেছিলেন তা নিয়ে সংশয় রয়েছে কর্তৃপক্ষের।

মোটামুটি হিসেবে এখন পর্যন্ত নিবন্ধনাধারীর সংখ্যা প্রায় ৬ লাখ। এর মধ্যে সবাই যে শিক্ষক হতে চান তা নয়। অনেকেই অন্য পেশায় চলে গেছেন। তবে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ ১২ ও ১১ তম পরীক্ষায় উত্তীর্ণরা। ১২তমরা পাস করার পর থেকেই নিয়োগ বন্ধ। ১২তম পরীক্ষাও পুরনো পদ্ধতিতে হয়েছে। ওই পরীক্ষার ঘোষণার পরপরই নিবন্ধন পরীক্ষা ও নিয়োগ পদ্ধতিই পাল্টে গেছে। আইনের বিধান পরিবর্তন হয়েছে। ১ম পরীক্ষা হয় ২০০৫ সালে। ১ম থেকে ৫ ম পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ আছে কী-না তা নিয়েও রয়েছে সংশয়।
পুরনো নিবন্ধনধারীদের হতাশা আর ক্ষোভ নিয়ে কথা বলার মতো কেউ নেই। শিক্ষক সংগঠনগুলোও এগিয়ে আসছে না।
কয়েকটি শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, নিবন্ধনধারীরা তো শিক্ষক নন। তারা শিক্ষকতা পদে চাকরির আবেদন করার জন্য একটি সনদধারী মাত্র। তাই তাদেরকে শিক্ষক হিসেবে গণ্য করে আন্দোলন কর্মসূচি দেয়া যায় না।  তবে তারা আলাদা কর্মসূচি দিলে সমর্থন দেয়া যাবে।



http://exposebd.com/archives/4794




বেসরকারি শিক্ষক নিবন্ধন ও নিয়োগের নতুন নীতিমালা